প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আবারও ভারতে ফিরছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। তবে, নিলামের নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।
২০২৩ সালে কোচিতে ভারতের মাটিতে সর্বশেষ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালের নিলাম দুবাই, ২০২৫ সালের নিলাম জেদ্দা এবং ২০২৬ সালের নিলাম আবুধাবিতে আয়োজন করা হয়। এবার ২০২৭ আসরের মিনি-নিলাম ফের ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই কর্তৃক।
বিদেশে নিলাম আয়োজনের ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য অতিরিক্ত যাতায়াত, থাকা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। দলগুলোর পক্ষ থেকে আপত্তি ওঠার পর, ভারতের কোনো শহরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্রিকবাজ।
তবে, ভেন্যু নির্ধারণে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে বিসিসিআইকে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায়, পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। ফলে, ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার ব্যবস্থা বিবেচনায় নিয়ে শহর ও ভেন্যু চূড়ান্ত করা হবে।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের মিনি-নিলাম সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
এদিকে, আইপিএলের বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি নিয়ে আগামী মাসে আবারও গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর নিয়মটি বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এছাড়া, ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় ক্রিকবাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন