প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তরপ্রদেশের নয়ডার একটি শপিংমলে একটি নারীর ব্যাগ তল্লাশি করার চেষ্টা করা হলে তিনি নিরাপত্তাকর্মীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তার ব্যাগে ঘি ও রান্নার তেলের বোতল রয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রোববার (৪ অক্টোবর) নয়ডার লা মার্শ মলে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই নারী তার স্বামীর সাথে শপিং করতে গিয়েছিলেন। কিছু সময় পর, যখন তার স্বামী কাউন্টারে ছিলেন, তখন ওই নারী একা শপিংমল থেকে বের হওয়ার চেষ্টা করেন।
এ সময়, তার আচরণ সন্দেহজনক মনে হলে গেটে অবস্থানরত এক নিরাপত্তাকর্মী তার ব্যাগ পরীক্ষা করতে চান। এতে ওই নারী আপত্তি জানান এবং এক পর্যায়ে নিরাপত্তাকর্মীর সাথে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে সেখানে আরও নিরাপত্তাকর্মী উপস্থিত হন।
পরে শপিংমলের কর্মীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, ওই নারী একটি এক কেজির ঘিয়ের বোতল ও এক লিটার রান্নার তেলের বোতল তার ব্যাগে রেখেছেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে ভেতরে নিয়ে গিয়ে ব্যাগ তল্লাশি করেন। অন্য ক্রেতাদের উপস্থিতিতে ব্যাগ থেকে ওই দুটি পণ্য বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, ওই নারী এক মাসেরও বেশি সময় ধরে শপিংমলটিতে আসছিলেন এবং এর আগে কয়েকবার চুরি করেছেন বলে কর্তৃপক্ষের সন্দেহ ছিল। মলের এক কর্মকর্তা জানান, একজন কর্মচারী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই নারীর চুরির প্রমাণ পেয়েছেন।
ওই কর্মচারীর বক্তব্য অনুযায়ী, এর আগে ওই নারী শপিংমল থেকে কয়েক হাজার রুপির ঘি এবং অন্যান্য মুদি পণ্য চুরি করার অভিযোগ রয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন ভালো পরিবারের নারী কেন ঘি বা রান্নার তেলের মতো পণ্য চুরি করবেন। আবার অনেকে ধারণা করছেন, তিনি হয়তো ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে ওই নারী কেন এসব পণ্য চুরি করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে শেষ পর্যন্ত, ওই নারী চুরি করা পণ্যগুলোর মূল্য পরিশোধ করলে শপিংমল কর্তৃপক্ষ বিষয়টি সেখানেই মীমাংসা করে। এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন