প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জসীমউদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন।
এ সময় সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আলোচনার সময় বক্তারা মন্তব্য করেন যে অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা প্রতিরোধে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য প্রদান করেন বক্তারা।
তারা সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের গুরুত্বকে তুলে ধরেন। বক্তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে উদ্যোগ গ্রহণের প্রয়োজন আছে। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন