প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করা আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ছয়টি বগি বনের মধ্যে রেখে, বাকি ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ছয়টি বগি লাউয়াছড়ার বনের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ (হুক) ভেঙে যায়। এই কারণে ছয়টি বগি রেখে ইঞ্জিনটি বাকি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায়। রেখে যাওয়া বগিগুলো পুনরুদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুক ছিঁড়ে ফেলে আসা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন