প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গেছে, এদিন সকলে মিলিয়ে ৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়। পরীক্ষার সময় বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম কেন্দ্র পরিদর্শনে যান। পরে পরিদর্শনের সময় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করা হয় এবং শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। গতকালের বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী দুর্জয় বাড়ৈ এবং মেহেদী হাসান খোন্দকার।
মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রশাসন, কেন্দ্র পরিচালনা কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকিতে কেন্দ্রটিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা ছাড়া মুখ্য বিষয় হলো, দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন