প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ প্যাভিলিয়নে আলোচনা তখন চলছিল মাঝপথে। জাপান সরকারের একজন প্রতিনিধি এমন একটি মন্তব্য করেন, যা জলবায়ু সম্মেলনে শুনতে আশা করিনি।
তিনি জানান, জাপানের এখনও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি স্বতন্ত্র জাতীয় কাঠামো নেই। তার ভাষায়, ‘বাংলাদেশের কাছ থেকেও আমাদের শেখার আছে’।
মুহূর্তটি ছিল একেবারে ভিন্ন। সেদিন আলোচনার কেন্দ্রে ছিল না বাংলাদেশ বিশ্বের কাছে কী চাইছে, বরং বাংলাদেশ বিশ্বকে কী শেখাতে পারে তা ছিল মূল বিষয়।
কপ৩১-এ আমাদের অভিজ্ঞতার সারকথা যেন ওই একটি মন্তব্যেই প্রকাশ পায়। বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে ‘জাতীয় জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ কাঠামো (ন্যাশনাল লস এন্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক)’।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, কারিগরি সহযোগী সিইজিআইএসের সহায়তায় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে কাঠামোটি তৈরি করা হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) সংবাদ সম্মেলন, একটি আনুষ্ঠানিক সাইড ইভেন্ট এবং বাংলাদেশ প্যাভিলিয়ন আয়োজিত সাইড ইভেন্ট– এই তিনটি আয়োজনেই আমরা বৈশ্বিক ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন