প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অপরাধীচক্রের প্রভাব এড়িয়ে না গিয়ে মানবপাচারকারীদের দমন করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত, এ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, মানবপাচার বন্ধে সরকারকে শক্ত আইন প্রণয়ন করা এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজে যদি আইনের শাসন থাকতো, তাহলে অপরাধীচক্র গড়ে উঠতে পারতো না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী আরও বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দাসত্বের বন্ধনে গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষ বিভিন্নভাবে জড়িয়ে পড়বে। আইনের শাসন না থাকার ফলে তৃণমূলে নানা ধরনের অবিচার ও নিপীড়ন ঘটে। অর্ধশিক্ষিত বা নিরক্ষর মানুষ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন না এবং নিজেদের দাবি জানাতে সক্ষম হন না। এই কারণে তারা নিগৃহীত ও ক্ষতিগ্রস্ত হন।
রিজভী বলেন, মানুষ অনেক কিছু না বুঝে ফড়িয়া ও প্রতারকচক্রের কাছে সামান্য জমি-জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে। তখন তাদের মানবপাচারের শিকার হতে হয়। প্রতারকচক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর পর তারা বিদেশে গেলে আইনগত বাধ্যবাধকতার কারণে দেশে ফেরত পাঠানো হয়, এবং তখন তাদের আর কোনো সহায়-সম্বল থাকে না।
মানবপাচারকে দাসপ্রথার একটি অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক এই উপদেষ্টা বলেন, মানবপাচারের রাজনৈতিক ও সামাজিক কারণ রয়েছে। এর অন্যতম মূল কারণ রাষ্ট্রহীনতা। আরেকটি কারণ সীমিত সুযোগ। বাস্তুচ্যুতিও মানবপাচারের অন্যতম কারণ হিসেবে দেখা যায়।
বাল্যবিবাহ ও শিক্ষার অভাবের সাথে মানবপাচারকে যুক্ত করে রিজভী বলেন, বাল্যবিবাহের শিকার হয়ে সন্তান জন্ম দেয়ার পর অনেকেই স্কুলে যেতে পারে না। ফলে, নিজের উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও স্বয়ংসম্পূর্ণতার বোধ তৈরি হয় না। শিক্ষার আলো থেকে দূরে থাকার কারণে এসব মানুষ মানবপাচারের শিকার হয়।
তিনি আরও বলেন, সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থাকতে হবে। বিশেষ করে তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ মানবপাচারের শিকার হচ্ছে। মানবপাচার বন্ধে সরকারের শক্ত আইন এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন