প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেটা ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে। এর ফলে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে একটি বিশেষ ভেরিফায়েড ব্যাজ অর্জন করতে পারবেন।
মেটা ষ্টোরের এক প্রতিবেদনে তাদের পক্ষ থেকে জানানো হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া প্রোফাইল, কনটেন্ট এবং বার্তা তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। যদি ব্যবহারকারীদের কাছে এই ভেরিফায়েড ব্যাজ থাকে, তবে তাঁরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন বাস্তব ব্যক্তির। এতে করে ভুয়া আইডি থেকে প্রতারণার সম্ভাবনা থাকবে না। মূলত, মেটার এই ফিচার নিরাপত্তা বাড়ানোর জন্যই চালু করা হয়েছে।
ভেরিফায়েড ব্যাজের সুবিধা পেতে হলে ফেসবুক ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ফেসবুকের সিস্টেম সেই ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। এই পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। তবে এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। বিশেষত, প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয় এমন অ্যাকাউন্টগুলোই ভেরিফিকেশনের জন্য যোগ্য বিবেচিত হবে।
যখন ভেরিফিকেশন সম্পন্ন হবে, তখন ব্যাজটি প্রথম পর্যায়ে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপস এবং ব্যবহারকারীর প্রোফাইলে প্রদর্শিত হবে। ভবিষ্যতে, ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজটি দেখানোর পরিকল্পনা রয়েছে। মেটা জানিয়েছে যে, একবার পরিচয় যাচাই হলে, ওই একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এ জন্য আর কোন আলাদা সাবস্ক্রিপশন বা অতিরিক্ত অর্থ পরিশোধের প্রয়োজন হবে না।
এই সুবিধাটি প্রাথমিকভাবে কেবল যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু হচ্ছে। বর্তমানে, ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন সুবিধার প্রাপ্যতা নেই। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে এবং পরে এটি বিশ্বব্যাপী বিস্তৃত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন