প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন, এ তথ্য জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার পূর্ণ সহযোগিতা লাভ করেছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আমলে নেয়ার মতো কোনো বিষয় নয়। তিনি আরো বলেন, রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলার প্রয়োজন পড়ে না।
মতিঝিল এলাকায় বোমা উদ্ধারের ঘটনার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উল্টো রথযাত্রার দিন বোমাটি উদ্ধার করা হলেও, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর কোনো উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল–এমন তথ্য পাওয়া যায়নি। রথযাত্রা উদ্যাপনে আইন প্রয়োগকারী সব সংস্থা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বোমা পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
এ বছর পুলিশ সপ্তাহে ‘পুলিশ পদক’ না দেয়া প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেন, তড়িঘড়ি করে তালিকা প্রস্তুতির ফলে কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। তাই পদক প্রদান বর্তমানে স্থগিত করা হয়েছিল। এখন ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিগগিরই এই পদক দেয়ার ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন