প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ আশেপাশের উপজেলার নদী বেষ্টিত হাওরগুলোতে অসাধু ব্যবসায়ীরা স্টীলবডি নৌকা ব্যবহার করে বালি আনলোড করার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেল-জরিমানা করার পরেও এসব ব্যবসায়ীরা আবারও বেপরোয়া ভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালি আনলোড করছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।
জানা গেছে, বাজিতপুর পৌরসভাসহ আশেপাশের নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে দিনে এবং রাতে একটি প্রভাবশালী মহল নদী থেকে বালি আনলোড করছে। একই উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে বালি আনলোডের কারণে এলাকাবাসীর মধ্যে প্রশাসনের প্রতি অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
নিকলী উপজেলার দামপাড়া, শিংপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় ধনু নদী ও ঘোড়াউত্রা নদীর মোহনায় রাতের বেলায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালি আনলোড করার অভিযোগ উঠেছে। এছাড়া দিনের বেলায় বিভিন্ন ব্যবসায়ীরা অন্য একটি উপজেলা থেকে বালি আনলোড করার ফলে বৃষ্টির সময় ঐসব এলাকায় অস্থায়ীভাবে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
অন্যদিকে কুলিয়ারচর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বালি স্টীলবডি নৌকা দিয়ে আনলোড করা হচ্ছে। এ উপজেলা সদরের পাশে জিল্লুর রহমান সেতুটি বর্তমানে হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসীর ধারণা। বাজিতপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিদ্দিকুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, "আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু বালি উত্তোলন বন্ধের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিচ্ছে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন