প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ’, যা দেশের আইনশৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে। পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেফতার ও মাদক উদ্ধার হওয়া এই উদ্বেগের কারণ।
শফিকুর রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে।
এ ধরনের কর্মকাণ্ড পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগের সমাধান ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি লেখেন, হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন