প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগের কারণে তাসমিন (৪) নামের একটি শিশু এবং রাফসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। একই সময়ে, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৮ জন।
চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯ জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৪ জন। আগস্ট মাসে নতুন করে ১ হাজার ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ওই মাসে মৃত্যু ঘটে দুজনের।
সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মাসের প্রথম ১৫ দিনে ১ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ মাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এর আগে জুলাই মাসে চট্টগ্রামে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান দুজন। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২২ জন। মে মাসে ৩৭, এপ্রিলে ২৯, মার্চে ২০, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হন।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলতি বছর সীতাকুণ্ড উপজেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৬৪ জন, নারী ৮৫৪ জন এবং শিশু ৬৩০ জন। মৃত্যুর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে চারজন পুরুষ, সাতজন নারী এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালে চট্টগ্রামে ৪ হাজার ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৭ জনের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন