প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার ফলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরের সময় ভাঙ্গা থানার সামনে এই ঘটনা ঘটে।
ঘটনায় অংশগ্রহণকারী দুই ভাই হলেন—ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের ছেলে মালয়েশিয়াপ্রবাসী একরাম শেখ এবং আব্দুল্লাহ শেখ।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, একরাম আলী পার্শ্ববর্তী সোনাখোলা গ্রামের বাঁকা শেখের মেয়ে পূর্ণিমাকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর থেকে তার ছোট ভাই আব্দুল্লাহ পূর্ণিমাকে নিয়ে আসা-নেওয়া করতে শুরু করেন। তখন অভিযোগ উঠেছে যে আব্দুল্লাহ এবং তার বড় ভাইয়ের স্ত্রী পূর্ণিমার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। কয়েক মাস আগে একরাম দেশে ফিরে তার স্ত্রী পূর্ণিমার সাথে সংসার শুরু করেন। এই অবস্থার মধ্যে গত বুধবার সকালে পূর্ণিমা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ছোট ভাই আব্দুল্লাহর সাথে ঢাকার সাভারে চলে যান বলে পরিবারের অভিযোগ করা হয়েছে।
পরে শনিবার দুপুরে ওই নারীর বাবা এবং বড় ভাই সাভার থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। থানার চত্বরে পৌঁছানোর পর পূর্ণিমাকে নিয়ে দুই ভাই এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও টানাটানির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানার সামনে থেকে সরিয়ে নেয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, থানার গেটের সামনে এক নারীকে নিয়ে পারিবারিক ঝগড়া-বিবাদ ঘটেছে। পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন