প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিঙ্গাপুরে ১৪ বছর ধরে কাজ করার পর, দেশে নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি সুমন। এবার তিনি তার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে এসে সেই বাড়িটি দেখান। তিনতলা বাড়িটি ঘুরে দেখে নিয়োগকর্তা প্রশংসা করেছেন।
সুমন সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করেন। দীর্ঘ প্রবাসজীবনের সঞ্চিত অর্থ দিয়ে কুমিল্লায় প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িটির নাম ‘হোসেন ভিলা’ এবং এর নির্মাণে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।
সম্প্রতি, ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’ থেকে বাড়িটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে সুমন নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে দেখাচ্ছেন।
বাড়ির প্রবেশপথে বাংলাদেশের পতাকার পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও উড়ছে। তিনতলা বাড়িতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। ভিডিওতে সুমন জানান, সিঙ্গাপুরে অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থেকে বাড়িটির নকশায় কিছুটা সিঙ্গাপুরের ছোঁয়া রেখেছেন।
বাড়িটি ঘুরে দেখে, সুমনের সাফল্যে নিয়োগকর্তা তাকে অভিনন্দন জানান। তিনি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করতে পারায় সুমনের প্রশংসা করেন নিয়োগকর্তা।
ভিডিওতে সুমন জানান, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
প্রবাসে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ এবং সঞ্চয়ের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের এক উদাহরণ হয়ে উঠেছে সুমনের এই বাড়ি। সূত্র: এশিয়াওয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন