প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোর, ২৪ অক্টোবর, ২০২৬ : নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। চিনিকলের প্রস্তুতি হিসেবে আজ ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ১২৫ মাড়াই দিবসের কার্যক্রম চলবে। এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭’শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে, যা গত মৌসুমের তুলনায়। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয় মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চিনিকল এলাকায় প্রায় ১৮ হাজার একর জমিতে আখের আবাদ করা হয়েছে। সরকার পাঁচ হাজার ৪৫৪ জন আখচাষীকে উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্যে দুই কোটি ৭১ লক্ষ টাকার প্রণোদনা প্রদান করেছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে আজ শনিবার কারখানার সার্বিক পরিচ্ছন্নতার জন্যে ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং সম্পন্ন হয়। এই আগুনের বাষ্পের মাধ্যমে পুরো মৌসুমের আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন