প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে।
পুলিশ জানাচ্ছে, রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাখাহার ইউনিয়নের খারিতা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময়ে গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার পরিবারের সদস্যরা। এই সময় তারা অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ওপর হামলারও চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আব্দুর রাজ্জাককে নিরাপদে থানায় নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন