প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু ঘটেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩৫২ জনে পৌঁছেছে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার (২২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে সন্দেহজনক হামে ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক ১১ জন মারা গিয়েছিল।
সর্বমোট, গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা এক হাজার ২৪৭ জনে পৌঁছেছে। সেইসঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন। এই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন