প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে জাতির ঘাড় থেকে ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও’ নেমে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানী ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–এটি তার দেয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’
দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়া নিয়ে জামায়াতের আমির সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। এসময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিতে চলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলাম সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন ডা. শফিকুর রহমান।
পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন সম্পর্কে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন