প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল ফায়ার সার্ভিসের উল্লিখিত তথ্যে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই খবর জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়টি সম্পর্কে জানায়। ধারণা করা হচ্ছে, সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। ঐ উৎসবটি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয়েছে বাইট অব সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতারা অংশগ্রহণ করে এবং সেখানে গানবাজনারও আয়োজন করা হয়।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। শিশুটিকে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, সেখানে ৫৬ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং তিনি হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’ পুলিশ এখনও হামলাকারীদের আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন