প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ঝুটের ২৬টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, সংস্থাটির প্রচেষ্টায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগরের কাইসাবাড়ি মাঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি ঝুটের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি যাচাই করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন