প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন ৫টি জেলায় শনিবারের (১১ জুলাই) আলিম এবং কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের সকল জেলা এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ১১ জুলাই শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে অন্যান্য জেলায় শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষা যথাযথভাবে অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এর আগে চট্টগ্রাম বোর্ড থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের অধীন পাঁচটি জেলায় শনিবার অনুষ্ঠানের জন্য নির্ধারিত এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
জেলার মধ্যে পাঁচটি হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন