প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গল্পের এই বাস্তব ঘটনা থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেয়। গ্রামবাসীর তাড়া খেয়ে, খালের ঠাণ্ডা পানিতে, কচুরিপানার নিচে মাত্র তিন ঘণ্টা লুকিয়ে রইলেন এক যুবক। তবে বিধিবাম! প্রকৃতির নিয়মে শরীর সায় না দিলেও, শেষ রক্ষা হলো না। অবশেষে বুধবার ভোরে অর্ধ-অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। আটক যুবকের নাম সুজন হাওলাদার (৩২)। ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময়। পূর্ব শরিফাবাদ গ্রামের ব্যবসায়ী ইউনুস হাওলাদারের বন্ধ দোকানের টিনের বেড়া সন্তর্পণে কাটতে শুরু করে সুজন। তার মনে হয়েছিল কাজ শেষ করে নির্বিঘ্নে পালিয়ে যাবে। কিন্তু স্থানীয় বাসিন্দা সজীব হাওলাদার বিষয়টি টের পেয়ে যান। তাঁর একটি চিৎকারেই পুরো গ্রামের ঘুম ভেঙে যায়। জেগে ওঠা গ্রামবাসীদের মারমুখী তাড়া খেয়ে সুজন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। পালানোর পথ না পেয়ে সে দক্ষিণের দোকানের পাশের একটি খালে ঝাঁপিয়ে পড়ে।
গ্রেপ্তারের ভয়ে খালের ঘন কচুরিপানার নিচে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে রাখে সুজন। শুধুমাত্র শ্বাস নিতে নাকটুকু পানির ওপরে জাগিয়ে রেখেছিল। সেই সময় ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৩টা বাজিয়ে ছিল। এদিকে গ্রামবাসীও দমবার পাত্র ছিল না। তারা চোরের খোঁজে টর্চের আলো ফেলে খালের চারপাশে চলতে থাকে চিরুনি তল্লাশি। জলরাশির নিচে শীত এবং ভয়ে কাঁপতে কাঁপতে সময়ের সাথে যুদ্ধ করতে থাকে সুজন। অবশেষে টানা সাড়ে তিন ঘণ্টার লুকোচুরি শেষে, ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার জঙ্গল থেকে তাকে খুঁজে বের করে জীবিতভাবে আবিষ্কার করেন গ্রামবাসী।
দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে সুজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা গণপিটুনি না দিয়ে মানবিকতা দেখান। স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, “যুবকের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। এজন্য মানবিক দিক বিবেচনা করে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। তবে ছাড় পাওয়ার সুযোগ নেই; সে সুস্থ হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বরিশালটাইমসকে জানান, ঘটনাটি এখনো থানায় কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন