প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী সপ্তাহের শেষার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। এই সফরের উপলক্ষে এরই মধ্যে ঢাকা এবং দিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তারেক রহমানের। আশা করা হচ্ছে, বৈঠকে তারা বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, দ্বিপাক্ষিক কার্যক্রম হিসেবে দুই দিনব্যাপী সফরের পরিকল্পনা করা হয়েছে। তবে এর সময়সূচির বিষয়গুলো নিয়ে এখনও কাজ চলছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানকে নয়াদিল্লি সফরের জন্য ভারত আমন্ত্রণ জানায়। তার পর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। কিন্তু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনার পদত্যাগ এবং বিভিন্ন বিষয় নিয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির মতবিরোধ দেখা দেয়।
নতুন বিএনপি সরকার অবশ্য বলেছে যে, তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ পুনরুদ্ধারের কিছু লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত এপ্রিল মাসে নয়াদিলি সফর করেন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
এরপর গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও উন্নতির লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন