প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ট্রায়াল দেওয়ার সময় একটি গুলির ঘটনায় শরিফুল ইসলাম ববি (৩৮) নামের একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাপনগর মনি পার্কসংলগ্ন পদ্মায় এই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ শারিফুলের বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে, তার বাবা মৃত আলম খন্দকার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার সময় ভেড়ামারা উপজেলার গোলাপনগর পদ্মা তীরবর্তী এলাকার মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটে ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান। তাদের পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছানোর পর, অন্য একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় একজন যুবক গুলিবিদ্ধ হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও পরে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ইনজুরির কারণ হিসাবে লেখা হয়েছে গানশুট।
শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলিবিদ্ধ যুবকের স্ত্রী বনি ফোনে জানান, ‘ওর (শরিফুল) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি। এখন ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সুস্থ হলে বলতে পারব।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন। ঘটনার যে বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন