প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুর পৌরসভার একটি দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে ফুল, ফল ও ঔষধি গাছে সাজিয়ে একটি দৃষ্টিনন্দন বনায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকার ‘আমনকড়া বিল’ নামে পরিচিত এই স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে শেরপুর পৌরসভার দুই একর জমির ওপরে এই ছয় শতাধিক গাছের চারা রোপণ কাজের উদ্বোধন করেন। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আকাশলীনা’। শেরপুর পৌরসভা এই প্রকল্পের রক্ষণাবেক্ষণসহ যাবতীয় সৌন্দর্য বর্ধনের কাজটি করবে।
এ সময় শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম এবং সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা এ বিষয়ে মন্তব্য করে বলেন, দীর্ঘদিন ধরে এই আমনকুড়া বিলটি পঁচা নর্দমা ছিল এবং এখন থেকে এটি ‘আকাশলীনা’ হিসেবে পরিচিত হবে। এখানে ঔষধি, ফুল এবং ফলের গাছের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন বন তৈরি করা হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ লাগিয়ে এই অবহেলিত স্থানটিকে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পটে রূপ দেওয়া হবে। ভবিষ্যতে এটি ফুল, ফল, ছায়া ও পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে এবং যা এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন