প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের উর্ধমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের প্রবাসীরা ৮০২ কোটি ২০ লাখ (৮.০২২ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ (৭.০৬৪ বিলিয়ন) ডলার। ফলে প্রবাসী আয় প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২১৯ কোটি ৬০ লাখ (২.১৯৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১৬ কোটি ৪০ লাখ ডলার। এর ফলে কেবল সেপ্টেম্বরের এই সময়েই প্রবাসী আয় ১.৫ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর একদিনেই ৬ কোটি ২০ লাখ ডলার এসেছে।
প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির ফলে দেশে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকাকে শক্তিশালী করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যা মুদ্রা বাজারের ওপর চাপ অনেকাংশে কমিয়ে এনেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডলারের দর সম্প্রতি ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে এসেছে। গত সাড়ে পাঁচ বছর ধরে টাকার মান ধারাবাহিকভাবে কমার যে প্রবণতা চলছিল, প্রবাসী আয়ের ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে সেই ধারায় ইতিবাচক পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন