প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গায় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ হক (১৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা নাগাদ চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আলুকদিয়া বাজারে অবস্থিত একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কর্মরত ছিল। দুপুরের সময়ে তিনি একটি মোটরসাইকেলের ত্রুটি পরীক্ষা করার জন্য পরীক্ষামূলকভাবে চালাচ্ছিলেন। হঠাৎ করে আলুকদিয়া বাজারের তেল পাম্পের নিকট পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা খতিয়ে দেখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন