প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পার্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। এই ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট রয়েছে। স্থানীয়দের ও পরিবেশবিদদের অনুযায়ী, তিন থেকে চার দিন আগে এ প্রাণীটির মৃত্যু ঘটে।
রবিবার দুপুরে, জোয়ারের সময়, জাতীয় উদ্যানের সংলগ্ন সৈকত এলাকার দিকে ডলফিনটির মরদেহ ভেসে আসে। খবর পাওয়ার পর উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বন বিভাগ, এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে রবিবার সন্ধ্যার সময় ডলফিনটির মরদেহ উদ্ধার করা হয় এবং তা মাটি চাপা দেওয়া হয়।
তারা জানান, ডলফিনটির শরীরের উপর রক্তাক্ত দাগ রয়েছে। এটি নৌযানের আঘাত, মাছ ধরার জাল, অথবা অন্যান্য মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষে মারা যেতে পারে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু মন্তব্য করেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু এখনও মাঝে মাঝে মৃত ডলফিনের জ্বরে ভেসে আসে। পাশাপাশি, তিনি এসব মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানিয়েছেন, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার মাধ্যমে জনস্বাস্থ্যের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য মৃত ডলফিনটি সঠিকভাবে মাটিচাপা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন