প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ : বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)’র বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আগামীকাল শুরু হবে। এই মহড়ায় অংশগ্রহণ করবেন দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যৌথ মহড়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে একসঙ্গে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।
‘টাইগার লাইটনিং-২৬’-এ প্রশিক্ষণের আওতায় থাকবে জঙ্গলভিত্তিক অভিযান, সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার)। এই মহড়ার মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা লাভের সুযোগ পাবেন।
এই দ্বিপক্ষীয় মহড়া যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুদেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করা, প্রস্তুতি জোরদার করা এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই ‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়া ২০১৭ সালে শুরু করে। কোভিড-১৯ মহামারির সময়ে এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এ বছরের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে পরিচালনা করা হবে। এর সমাপ্তি হবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)-এর মাধ্যমে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন