প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে।
দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচনের তফসিল গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনে শুধুমাত্র বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে, কারণ ফেরদৌসী আহমেদ মিষ্টি ছিলেন বিএনপির মনোনয়ে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। তবে সাধারণত সংরক্ষিত নারী আসনে একক প্রার্থী দেওয়া হয়, যার ফলে ভোটাভুটির প্রয়োজন পড়ে না।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন