প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বকাপের পর। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান রক্ষা করেছেন রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা প্রথম গোলটি করেন। পরে যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান।
প্রথমার্ধে লাতিন আমেরিকার দেশটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি। তবে তারা তখন পর্যন্ত গোল হজমও করেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে এস্তেভাও অস্ট্রেলিয়ার জালে বল পাঠালেও অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না। বরং ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্ডা ব্রাজিলের জালে বল পাঠান।
গোল পরিশোধের জন্য ব্রাজিল মরিয়া হয়ে ওঠে। বারবার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে জালের দেখা পাচ্ছিলেন রাফিনিয়ারা। তবে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিল কর্নার পায়।
সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান রায়ান। তিনি শেষ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই দল ড্র নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন