প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় প্রায় ১০ ঘণ্টার আলোচনা শেষে তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।
বোর্ডের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম গ্রেডের মজুরি ১৭ হাজার টাকায় নির্ধারিত হয়েছে। এই ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।
সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মজুরি সবচেয়ে বেশি বেড়ে ৬ হাজার ৪৬৫ টাকায় পৌঁছেছে। এই গ্রেডের মোট মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়ে ৫ হাজার ৭২৭ টাকায় দাঁড়িয়েছে। এই গ্রেডের নতুন মোট মজুরি হবে ২০ হাজার টাকা, পূর্বে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।
এছাড়া, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকার মজুরি নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা, ফলে এখানে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়।
মজুরি বোর্ডের চতুর্থ সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়। এরপর বিষয়টি নিশ্চিত করে মজুরি বোর্ডের একাধিক সদস্য জানান। শ্রমিকদের নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গতকাল মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত হয়।
বৈঠক শেষে ভোররাত চারটায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে আজ বুধবার মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন