প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী, যিনি পরিচিত ‘ডাইল জাহেদ’ নামে, তাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, পাহাড়তলী থানার অস্ত্র মামলায় (মামলা নং-২৯(০৪)১৯, জিআর নং-৮৪/১৯, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫৫৩/১৯) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাইল জাহেদ পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা অভিযান চালায়। অভিযানের সময় পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে এসে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহেদ পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন