প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি মোটরসাইকেল এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টিসহ মোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
এই ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। এ সময় লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি মোটরসাইকেল এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টি মোটরসাইকেলসহ সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে চার্জিং পয়েন্ট বা গ্যারেজের মালিক সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
সহকারী এই পুলিশ কমিশনার আরও জানান, এসব মোটরসাইকেল বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা এগুলো দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে থাকতে পারে। এটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এই প্রসঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন