প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকাই শোবিজের পরিচিত মুখ, গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে সহকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
শোবিজের আরও অনেক শিল্পী ও কলাকুশলী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। গায়ক ও সুরকার মোহাম্মদ মিলন এক আবেগঘন পোস্টে মুকুল জামিলকে স্মরণ করে জানান, তার এভাবে হঠাৎ চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তিনি উল্লেখ করেন, দেখা হলেই মুকুল তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং স্নেহের সঙ্গে কপালে চুমু দিতেন।
মোহাম্মদ মিলন আরও জানান, যদিও মুকুল জামিল মূলত একজন সংগীতশিল্পী, তবে তার ‘সেলফি’ গানে প্রথমবার মজার ছলে তাকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর মিলনের আরও বেশ কয়েকটি গানে অভিনয় করেছেন মুকুল।
শৈশব থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল মুকুল জামিলের। তার বোনের হাত ধরেই সংগীতজগতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করার পাশাপাশি প্রকাশ করেছেন সলো অ্যালবাম ‘আমি তো এমনই’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করেছিলেন মুকুল। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন