প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর উত্তরা এলাকার স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর সাত মাসের কন্যাসন্তানকে হত্যা করার অভিযোগে দায়ের করা একটি মামলায় বাবাকে কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (রোববার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ফয়সাল রিমান্ডের জন্য আবেদন করেন। আদালত হয়রানির জন্য আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেট সংলগ্ন বালুরমাঠ এলাকায় সাত মাস বয়সি শিশু রাফা মনিকে রাস্তায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। ঘটনার পরপরই প্রাপ্ত জনতা তা দেখে কবির ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে, বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে, ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে শিশুটি মারা যায়। ১৭ জুলাই শিশুর নানি শারমীন আক্তার আক্রমণকারী হিসেবে কবিরকে একমাত্র আসামি করে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন