প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একাধিক বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে। এ তথ্য ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ চারপাশে কেঁপে ওঠে। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের জরুরি সেবা সংস্থা মুঠোফোনে একটি জরুরি বার্তা পাঠায়। সেখানে ‘আকাশপথের নিরাপত্তা ঝুঁকির’ কথা উল্লেখ করে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সৌদি জোট একটি বিবৃতিতে জানায়, 'সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে চিহ্নিত করে ধ্বংস করেছে।'
কিছুক্ষণ পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করে যে সাময়িক ঝুঁকি কেটে গেছে। এর আগে সোমবার রাতেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল সামরিক জোটটি।
যুদ্ধবিরতি দীর্ঘদিন ধরে চলার পর গত জুলাই মাসে ভেস্তে যাওয়ার পর থেকে সৌদি আরব প্রায় প্রতিদিনই হুতিদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হচ্ছে।
রোববারও রিয়াদের প্রধান বাণিজ্য এলাকায় বড় ধরনের হামলার দাবি করে হুতি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় বিশ্বখ্যাত তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয় (আরামকো টাওয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনটিতে সামান্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, রিয়াদ অঞ্চলের উপ-গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আরামকো টাওয়ারের ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো পরিদর্শন করছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ হুতিরা নেওয়ার পর জাতিসংঘের স্বীকৃত সরকারকে পুনরুদ্ধার করতে সৌদি জোট সামরিক অভিযান শুরু করে। তবে সম্প্রতি হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরামকোর তেলবাহী জাহাজ, শোধনাগার, সংরক্ষণাগার এবং সদর দফতরকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন