প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক দুর্বৃত্ত নারী তিন দিন বয়সী একটি নবজাতক ছেলেশিশুকে চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে।
এই ঘটনার ফলে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া শিশুটি বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগমের প্রথম সন্তান।
শিশুটির পরিবার জানিয়েছে, গত সোমবার প্রসবব্যথা নিয়ে মরিয়ম জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন, মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারটি অত্যন্ত খুশি ছিল।
তবে বৃহস্পতিবার দুপুরে, অজ্ঞাতপরিচয় এক নারী রোগীর স্বজনের ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। কিছুক্ষণ পর, নবজাতকের মায়ের ব্যথা অনুভূত হলে ওই নারী সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেন। একপর্যায়ে, তিনি শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে এসে তদন্ত শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী শিশুটির পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত করা এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন