প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে ইসলামি ৭টি দলের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা হয়ে গেল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভাটিতে দেশে চলমান সাম্প্রতিক পরিস্থিতি, ইসলামি অঙ্গনের ঐক্য এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময়ের কর্মকাণ্ড সম্পন্ন হয়।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনেক উল্লেখযোগ্য নেতা অংশগ্রহণ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ষোলহাজরির বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ মোট ৭টি ইসলামি দলের শীর্ষ নেতারা সভাটিতে অংশ নেন।
সভায় দীর্ঘ আলোচনা শেষে ইসলামি অঙ্গনের বৃহত্তর স্বার্থে পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে ৭ দলের নেতারা একটি নীতিগত ঐকমত্যে পৌঁছান। দেশের চলমান নানা ইস্যুতে পরস্পরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিশেষভাবে আলোচিত হয়। নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় অসংখ্য পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এখন সময়ের সবচেয়ে জরুরি মানবিক দায়িত্ব।
সভায় আলোচকদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের জেলা, মহানগর ও উপজেলা শাখাসমূহকে ত্রাণ বিতরণ দ্রুত করার নির্দেশ দেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়। এর উল্লেখযোগ্যভাবে দেশের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ জান্নাতুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন