প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার জন্য শেরপুর পৌরসভার উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের ঢাকলহাটি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় শহরের ঢাকলহাটী, নবীনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম মনোযোগ সহকারে পরিচালনা করা হয়। একই সময়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। জেলা প্রশাসক এই সময় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও, শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্রাস করতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও মন্তব্য করেছেন পৌর প্রশাসক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন