প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন) হামলা, ভাঙচুর এবং লুটের অভিযোগে ডেভিড ইমন বাহিনীর ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। এই গ্রেফতারকৃতরা হলেন- রৌহেন মিয়া ওরফে মাইকেল, মো. তুহিন, আকবর হোসেন, মো. আব্দুল মুমিন, মো. মাসাদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈকত হোসেন এবং মো. সাইফুদ্দিন। এ অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা এখন ২১ জনে পৌঁছিয়েছে। র্যাব-৭’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, গত ১৩ জুলাই সংঘটিত এই হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হামলার নেতৃত্ব দেয়া মাইকেলও রয়েছেন। তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে র্যাবের অধিনায়ক জানান, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জান আলী খান মাঝে মধ্যে ফোনে অডিও রেকর্ড করে নিজের নামে হাইফ তুলে। তিনি বলেছেন, 'সে আসলে কিছুই না। দেশের যারা আছে তারাই আমাদের মুখ্য উদ্বেগ।' প্রসঙ্গত, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেটের স্বত্ত্বাধিকারী আদিল বিন মামুনকে ফোন করে সন্ত্রাসী ডেভিড ইমন ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটারের অংশ, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এই ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন