প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জিম্বাবুয়েতে বাংলাদেশের দুরবস্থা আরও দীর্ঘমেয়াদী হলো। একমাত্র টেস্টে উড়িয়ে দেয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও বাংলাদেশকে লজ্জায় ফেলল জিম্বাবুয়ে। ১৪২ রান তাড়া করতে নেমে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের দল হারানোর লজ্জা পেল।
আজ (৬ জুলাই) হারারেতে জিম্বাবুয়ে বাংলাদেশের বিরুদ্ধে ২৫ রানে জয়লাভ করে। প্রথমে ব্যাটিং করতে নেমে নাহিদ রানার বোলিং তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে, এবং তারা কেবল ১৪১ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের জবাবে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশ রান তাড়ায় দলীয় ১৭ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। বাজে শুরুর পর, তবে ম্যাচে ফেরার চেষ্টা করে তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহানের ৪৯ রানের জুটি। কিন্তু পরপর দুই ওভারে হৃদয় এবং মোসাদেক হোসেনের আউটে জিম্বাবুয়ে পুনরায় ম্যাচে নিজেদের ফিরিয়ে আনে।
জিম্বাবুয়ের পেসারদের বোলিং দক্ষতার কারণে ৪২ রানের ব্যবধানে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায়। দলের সর্বোচ্চ ৩১ রান করেন সোহান।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা এবং ব্রাড ইভান্স ৩টি উইকেট নেন। নিয়ামহুরি ও মুজারাবানি দুটি করে উইকেট পান।
এর আগে, ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার বোলিং তোপে জিম্বাবুয়ে ৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। পরে এনগারাভা ও নিয়ামহুরি তাদেরকে টেনে তুলেন। নবম উইকেটে তাদের দুজন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে, যার ফলে জিম্বাবুয়ে ১৪১ রানের সংগ্রহ পেতে সক্ষম হয়। ৯ নম্বরে নেমে ম্যাচের সর্বোচ্চ ৩৩ রান করেন নিয়ামহুরি।
নাহিদ রানা ওয়ানডেতে দেশের জার্সিতে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন। এটি বাংলাদেশের যেকোনো বোলারের সর্বোচ্চ বোলিং ফিগার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন