প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেয়র জোহরান মামদানি সরকারি উদ্যোগে নিউইয়র্ক শহরে পাঁচটি মুদি দোকান চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন।
এমন পরিকল্পনায় সব দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ বাজারদরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে উন্নতভাবে বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৭ কোটি ডলার।
পরিকল্পনা অনুযায়ী, শহরের প্রত্যেক বরো’র জন্য একটি করে মুদি দোকান চালুর লক্ষমাত্রা রয়েছে। এর মধ্যে ইস্ট হারলেমের একটি দোকানের জন্য প্রায় ৩ কোটি ডলার ব্যয়ের কথা বলা হয়েছে। নিউইয়র্ক শহরের কর্তৃপক্ষ বিশেষজ্ঞ মুদি ব্যবসায়ীদের বিনা ভাড়ায় জায়গা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তারা দোকান পরিচালনা করতে সক্ষম হন।
মামদানির প্রশাসন বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল খাদ্যপণ্যের বাড়তি দাম কমানো এবং যেসব এলাকায় তাজা ও পুষ্টিকর খাবারের সংস্কৃতি নেই, সেসব এলাকার মানুষের জন্য সাশ্রয়ী খাবারের ব্যবস্থা করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিউইয়র্কের প্রায় এক-পঞ্চমাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার সমস্যার শিকার হচ্ছেন।
তবে এই উদ্যোগ নিয়ে নিউইয়র্কের স্থানীয় মুদি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যদি সরকারি সহায়তায় পরিচালিত দোকানগুলো কম দামে পণ্য বিক্রি করে, তবে ছোট ব্যবসাগুলোর জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে অনেক দোকান ইতিমধ্যে কম লাভে পরিচালিত হচ্ছে, যা তাদের ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা তৈরি করছে।
এছাড়া দোকানের কর্মীদের বেতন, পণ্যে ছাড়ের অর্থ কোথা থেকে আসবে এবং দীর্ঘ মেয়াদে প্রকল্পটি কীভাবে অর্থনৈতিকভাবে টেকসই হবে—এ সব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি দোকানে কেনাকাটার জন্য পরিচয়পত্র লাগবে—এমন দাবি ছড়ালেও নিউইয়র্ক কর্তৃপক্ষ বিরোধিত করেছে। তারা জানিয়েছে, দোকানে কেনাকাটার জন্য কোনো পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা থাকবে না।
মামদানির পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি মুদি দোকান ২০২৯ সালের মধ্যে চালুর লক্ষ্য রয়েছে। তবে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির পাশাপাশি স্থানীয় ছোট ব্যবসার ওপর এর প্রভাব ও প্রকল্পটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা—এই দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন