প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজপড়ুয়া কয়েকজন ছাত্রীর সামনে এক ব্যক্তির বিকৃত যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা এবং আটকের চেষ্টা করা হচ্ছে পুলিশ কর্তৃক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) শরীয়তপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী অটোরিকশাযোগে ভেদরগঞ্জ উপজেলার মহিষারের দিকে যাচ্ছিলেন। এই সময় সদর উপজেলার আটং এলাকা থেকে অটোরিকশায় ওঠেন এক ব্যক্তি। পরে, চলন্ত অটোরিকশায় বসেই তিনি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। বৃষ্টির কারণে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ওই সময় কেউ প্রতিবাদ করার সুযোগ পাননি।
তবে অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী হাণ্ডসেট দিয়ে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ছয়গাঁও এলাকায় নেমে যান ওই ব্যক্তি। ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে, অটোরিকশার বিপরীত সিটে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি বসে আছে। তার পড়নে লুঙ্গি ও টিশার্ট। হঠাৎ করে ওই ব্যক্তি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন।
বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, "আমরা ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন