প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স দাম্মাম ও রিয়াদগামী সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। দাম্মামগামী ফ্লাইটগুলো ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং রিয়াদগামী ফ্লাইটগুলো ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বুধবার (২১ অক্টোবর) রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ জন্য টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানার জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন