প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধুপুর (টাঙ্গাইল), ২০ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মন্তব্য করেছেন যে, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়ায় জুমার নামাজের পর ‘বাইতুল মোকাররম জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এই বক্তব্য প্রদান করেন।
মন্ত্রী উল্লেখ করেন, মসজিদ শুধুমাত্র নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং এর উন্নয়ন একটি মহৎ কাজ। এই ধরনের উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন।
এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এবং সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন