প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার পলাতক আসামি রাসেল আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় শটগান, চার রাউন্ড কার্তুজ এবং ১৪টি টেঁটা।
র্যাবের জানানো অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে র্যাব-১১ (সিপিএসসি) এবং র্যাব-২-এর যৌথ অভিযানে রাজধানীর শেরেবাংলা নগরের পান্থপথ এলাকা থেকে রাসেল আহমেদকে গ্রেফতার করা হয়। তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর গ্রামের মৃত সাফাতুল্লার ছেলে।
গ্রেফতারের পর রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁয়ের কুরবানপুর এলাকায় তার বাড়ির পাশে একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশির সময় উদ্ধার করা হয় একটি দেশীয় শটগান, চার রাউন্ড কার্তুজ এবং ১৪টি টেঁটা।
র্যাবের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কুরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ছিলেন। তার বাহিনী স্থানীয় শিল্পকারখানা, আবাসন প্রকল্প ও ড্রেজিং কার্যক্রমকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ইট-বালু সরবরাহ, স্ক্র্যাপ ব্যবসা এবং নির্মাণকাজ নিয়ন্ত্রণে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার, গুলিবর্ষণ, হামলা, টেঁটাবিদ্ধ করার এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সঙ্গেও তার বাহিনীর সম্পত্তির অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, রাসেলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র এবং অন্যান্য অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন