প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিকলী থানার হাজত থেকে পুলিশ উদ্ধার করেছে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার সময় নিকলী থানার হাজতখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া ছিলেন উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। নিহতের বাবা রাজা হাওলাদার জানান, রুবেল আমার একমাত্র ছেলে ছিল। সে খুব আদরের ছিল। কিন্তু অল্প বয়সে সে মাদকাসক্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠিয়ে দিই। তিন মাস কারাভোগ করার পরও তার কোনো পরিবর্তন হয়নি। পরে সে আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করত। আজও আমি নিজেই পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়িতে ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে বাবার করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতেই রাখা হয়। ওসি আরো জানান, একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনার পর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন