প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকরা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সম্পর্কে প্রশ্ন করেন।
এই সময়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সঙ্গে, একটি গভীর, ঐতিহাসিক এবং ভালো সম্পর্ক। তিনি আশা প্রকাশ করেন যে, এটি নতুন উচ্চতায় ইনশাআল্লাহ পৌঁছাবে এবং ইতিমধ্যেই যাচ্ছে।
তবে, এই ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখানে অবশ্যই তথ্যের ঘাটতি ছিল। কোথায় এবং কোন জায়গায় ত্রুটি রয়েছে, তা খতিয়ে দেখার জন্য আলোচনা চলছে।
দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, যে অভিযোগের ভিত্তিতে এই শাস্তি কার্যকর হয়েছে, তা আমাদের জন্য হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র হওয়া উচিত। মৃত্যুদণ্ডের যে কারণ পাওয়া গেছে, তা যদি সত্যি হয়, তবে এটি অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়।
হুমায়ুন কবির আরও বলেন, যদি অপরাধ হয়ে থাকে, তবে এর জন্য আইন রয়েছে এবং সৌদি আরবে যাওয়া ব্যক্তিরা জানেন সেখানে কী ধরনের অপরাধ দণ্ডনীয়। আমাদের তথ্য ও যোগাযোগের ঘাটতি রয়েছে, এ বিষয়ে আমরা সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি।
দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, ‘তাদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। বিদেশে কোনো বাংলাদেশি অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ থাকে।’
হুমায়ুন কবির বলেন, পবিত্র স্থানে মানুষ পবিত্র উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।
এ সময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন