প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-২ গোলে বিদায় নিয়েছে মিসর।
ম্যাচ শেষে, রেফারিং নিয়ে সরাসরি বিস্ফোরক মন্তব্য না করলেও, মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর বক্তব্য থেকে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষের স্পষ্টই ইঙ্গিত পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচের পরে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহ বলেন, কী ঘটেছে, তা সবাই দেখেছে। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে আমি বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।
ম্যাচজুড়ে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে, ম্যাচের শেষ দিকে সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টি না দেওয়ার অভিযোগ ওঠে, যা প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঘটেছিল।
এছাড়া, এই ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করছেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক।
এদিকে, মিসরের করা একটি গোলও ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন, ওই সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মিসরের বিদায় নিশ্চিত করে।
তবে বিতর্ক এবং হতাশার মধ্যেও সংযত ছিলেন সালাহ। ম্যাচ শেষে, তিনি বলেন, ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।
রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় সালাহ আত্মসংযম বজায় রেখেছেন। তার সংক্ষিপ্ত মন্তব্যে অসন্তোষের ইঙ্গিত থাকলেও, তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তোলেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন